
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতে দেশের ৮ বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণ ও কোথাও কোথাাও শিলাবৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ বুধবার (১২ মে) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াওময়মনসিংহ, রংপুর,রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বাড়তে পারে।
আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণে দেখা যায় রাজারহাট সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের যেসব স্থানে বৃষ্টিপাত হয়েছে তার তালিকা দেখুন:
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ৩৬ এবং ও আজ সর্বনিম্ন তাপমাত্রা কুমারখালী ও বদলগাছী ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫৪%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.৩৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ১৭ মিনিটে। রাতে শিলাবৃষ্টি হতে পারে সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























