নিজস্ব প্রতিবেদক, এ্রগ্রিকেয়ার২৪.কম:  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে । সকল সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেইসাথে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আগামী ৩ দিন তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহা্ওয়াবিদ মো: আব্দুর রহমান খান বিজ্ঞপ্তিতে বলেন, আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের তাপমাত্রা কমবে ১-৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে । সকল সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে তেঁতুলিয়ায়- ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফেনী ও কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। রোববার সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮%। আাগমীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ১৮ মিনিটে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও থাকতে পারে হালকা কুয়াশা। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

দপ্তরটি বলছে, সাগরে লঘুচাপের কারণে তাপমাত্রা কমছে। চলতি মাসে চুয়াডাঙ্গা-যশোর ও রংপুর বিভাগে রীতিমতো শীত নেমে গেছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। এবার একটু আগেই শীত নামতে শুরু করেছে। ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই তাকে শীত বলে ধরে নেওয়া হয়। সাধারণত বাংলাদেশে শীত নামে ডিসেম্বরে, এবার নভেম্বরেই শীত নামতে শুরু করেছে।

এগ্রিকেয়ার/এমএইচ