নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজশাহীসহ কয়েক বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কয়েকটি অঞ্চলে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও কয়েক অঞ্চলে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার (৩ মে) সকাল ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় কমতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

গতকাল  ঢাকা  ৯, ফরিদপুর  ও নেত্রকোনা ১৩, রাঙ্গামাটি ১৬, চাঁদপুর ৪৯, শ্রীমঙ্গল ৩০, রাজারহাট ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আরোও কয়েকটি অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৭.৪ এবং ও আজ সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ২১.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৭%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২২ মিনিটে।

সন্ধ্যায় যেসব অঞ্চলে শিলা বৃষ্টি ঝড়বৃষ্টি সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

এগ্রিকেয়ার/এমএইচ