ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে । এতে কক্সবাজার ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে দপ্তরটি।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ ও উত্তরভাগে সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ এবং পরবর্তী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে জানান এ কে এম নাজমুল হক ।

পড়তে পারেন: লাভের আশায় ধরা রাজশাহীর আলুচাষিরা

আবহাওয়া অফিস বলছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ছিল সামান্য। এসময় সবচেয়ে বেশি ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ছিল খুবই সামান্য। এসময় সবচেয়ে বেশি ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও হাতিয়ায় ২২, সাতক্ষীরায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়।

মঙ্গলবার রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ সেলসিয়াস এবং টেকনাফে সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পড়তে পারেন: ফড়িয়াদের কারণে ধানের দাম পাচ্ছেন না হাওড়ের কৃষক

সিনটপিক মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৭ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ