
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গুলাব’ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইপ্রভাবে কয়েক বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
দপ্তর জানায়, আজ ৬ টায় (২৬ সেপ্টেম্বর, ২০২১ ইং) গুলাব একই এলাকায় (১৮.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৭.২° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল এবং এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিঃ মিঃ দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৩০ কিঃ মিঃ দক্ষিণে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
সিনপটিক অবস্থাঃ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্নউত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাাপটি আরো পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘গোলাবে’ পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানকরছে।
এটি আরো পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত, কয়েক বিভাগে ঝড়-বৃষ্টি শিরোনামে সংবাদের তথ্য জানিয়েছেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ আবদুর রহমান খান।
এগ্রিকেয়ার/এমএইচ
























