
নিউজ ডেস্ক: দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম www.agricare24.com ডিজিটাল বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভিডিও জার্নালিস্ট ও প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আকর্ষণীয় বেতন, ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রতিনিধিরা।
সোমবার (২৫শে নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এগ্রিকেয়ার২৪.কম এর প্রশাসন বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের প্রায় সব জেলাতেই কৃষি নিয়ে যারা ভিডিও জার্নালিস্ট ও প্রতিবেদক হিসেবে কাজ করতে চান তারা আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা:
কর্মীর যোগ্যতা: অবশ্যই কৃষিভিত্তিক (ফসল, প্রাণি, মৎস্য) বিষয়ে প্রতিবেদন ও ভিডিও তৈরিতে আগ্রহ থাকতে হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ভিডিও ও প্রতিবেদন তৈরিতে যেকোনো জায়গায় যাওয়ার ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। অফিসের নিয়ম মেনে চলতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাশ থাকতে হবে। কৃষি বিষয়ে পড়াশোনা যারা করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি স্নাতক পাশ আবেদনকারীদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বেতন হবে। সর্বনিম্ন ৩ হাজার থেকে ১২ হাজার পর্ন্ত বেতন হতে পারে। এর বেশিও হতে পারে অভিজ্ঞতা ও কাজের ধরণ অনুযায়ী।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৪ ইং।
আপনার এলাকার কৃষিকে তুলে ধরতে কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টালে যুক্ত হতে পারেন। বায়োডাটা/সিভি পাঠানোর নিয়ম: [email protected] মেইলে আপনার সিভি পাঠাতে পারেন। পাশাপাশি কৃষি নিয়ে আপনার রিপোর্টিং পরিকল্পনাও পাঠাতে পারেন। সিভিতে অবশ্যই রেফারেন্স হিসেবে দুজনের নাম, পদবী ও মোবাইল নম্বর উল্লেখ করবেন।
Facebook: https://www.facebook.com/agricare24/
অফিস ঠিকানা: সেক্টর ০৫, রোড-০১, বাড়ি-৩৯ (নীচতলা), উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০. agricare24.com
প্রসঙ্গত, গত ৭ বছর ধরে কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের কৃষি অর্থাৎ ফসল, পোল্ট্রি, মৎস্য, প্রাণি, ডেইরি, কৃষি অর্থনীতি, কর্মসংস্থান, জীবন যাপনসহ কৃষির নানা বিষয়ে নানা আঙ্গিকে বিশ্লেষণধর্মী সংবাদ ও তথ্য প্রকাশ করে আসছে এগ্রিকেয়ার২৪.কম।
























