
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গত ২৪ ঘণ্টায় দেশের সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেুঁতলিয়ায়। আগামী ২৪ ঘণ্টাতেও দেশের প্রায় সব বিভাগেরি বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কুয়াশা পড়তে পারে। অনেক স্থানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা / ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় ১৭ মি.মি.। পাশাপাশি টাঙ্গাইল, ময়মনসিংহ, ঈশ্বরদী, বদলগাছী, চুয়াডাঙ্গা, ঢাকা, নেত্রকোনা, রাজশাহী, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুন: হটাৎ ভারী বর্ষণের পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অন্যান্য স্থানে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে অনেকটাই বেশি ছিল।
ঢাকায় বাতাসের গতি ও দিকের তথ্যে বলা হয়েছে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ কি.মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। আর সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
























