
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারা দেশে একযোগে শুরু হচ্ছে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি ২০২২) ঢাকার শের-ই বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ প্রদর্শনী উদ্বোধন করা হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
১ দিন ব্যাপী এ প্রদর্শনীতে স্টলে খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসিগুলো অংশ নেবে। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়, কবুতর প্রদর্শনীতে দেখা যাবে।
এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২” মেলাতে দেশীয় বন্যপ্রাণি প্রদর্শন ও ক্রয়-বিক্রয় বন্ধ। “বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী তফসিলভুক্ত সেই সকল প্রাণি প্রদর্শন ও ক্রয়-বিক্রয় বন্ধ করা হোক।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমৃদ্ধ ও স্থলভাগ বৈচিত্র্যময় বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ও রক্ষণক্ষেত্র যা দেশের বন্যপ্রাণী বস্তুতান্ত্রিক সেবা প্রদানের জন্য অপরিহার্য। কিন্তু বন্যপ্রাণী পাচার ও অবৈধ বাণিজ্যের কারণে বিশ্বব্যাপী বন্যপ্রাণী আজ হুমকির সম্মুখীন। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে দেশের লক্ষ্য ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় এবং সরকারের এলসিডি টার্গেট ১৫.৭ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করে আসছে। এমত অবস্থায় প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২ মেলাতে দেশীয় বন্যপ্রাণী প্রদর্শন ও ক্রয়-বিক্রয় বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এগ্রিকেয়ার/এমএইচ
























