
আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সাদা ছাড়াও হলুদ, সবুজ, বেগুনী রঙের ফুলকপির ব্যাপক চাহিদা ও বাজারে দাম ভাল পাওয়ায় দ্বিগুণ লাভবান হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরের প্রান্তিক চাষিরা।
শীতের বিকল্প ফসল হিসেবে রঙিন ফুলকপি চাষ করে ব্যাপক সফলতা পাওয়ার স্বাবলম্বী হয়েছেন তারা। জানা যায়, স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাগুলোতে পাঠানো হচ্ছে। পাইকারি বাজারে ২৫-৩০ টাকায় বিক্রি করছেন চাষিরা। অসময়ে বৃষ্টিপাতে আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে এবার শীতে বিকল্প চাষ হিসেবে এই রকমারি ফুলকপি-বাঁধাকপি চাষ করেন। এছাড়াও বাজারদর ভাল পাওয়ায় খুশি তারা।
পড়তে পারেন: লালপুরে চাষ হচ্ছে কাজুবাদাম
সোনাইচন্ডিপুরের চাষী নির্মল রায় ও গৌরাঙ্গ রায় বলেন, আলুর বীজের দাম বেশি তাই রঙিন ফুলকপি চাষ করেছি। উৎপাদন ভালই হয়েছে এছাড়াও বাজারে প্রত্যাশামতো দাম পাচ্ছি। এতে করে তারা দ্বিগুন লাভবান হচ্ছেন । সামনের মৌসুমে এই জাতের ফুলকপি চাষ আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করবেন বলেও জানান।
বুদবুদের কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান গবেষণাগারের বিজ্ঞানী ডঃ সুব্রত সরকার জানান, রঙিন ফুলকপিতে প্রচুর পরিমাণে ক্যারোটিনায় ভিটামিন-এ রয়েছে। রঙিন হওয়ায় বাজারে সহজেই ক্রেতাদের আকৃষ্ট করা যায়। এছাড়াও বাজারে চাহিদার পাশাপাশি ভাল দাম পাচ্ছেন চাষিরা।
এগ্রিকেয়ার/এমএইচ
























