
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় হতে পারে। তাই ওইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন ) আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির দেশের অভ্যন্তরীন নদীসমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা , বগুড়া, ঢাকা,টাঙ্গাইল,বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিং, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ / দক্ষিণ – পুর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নৌ বন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল বুধবার (৮ জুন) আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: উকুন মারার মহৌষধ পুদিনা চাষ করুন বাড়ির ছাদে
বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গল ৯৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনা ২২ মিলিমিটার। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সাতক্ষীরা, যশোর ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।
পড়তে পারেন: কোরবানিতে ভারতের পশু বন্ধ, দেশীয় গরুতেই ঈদ
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৬৫ শতাংশ। আজ সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























