
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার আভাস ও দেশের ৬ অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশেই রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। যেখানে গতকাল তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ যে দশমিক ৮ থেকে বেড়ে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে রোববার দুপুর ১২টায় শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এটি ক্রমাগত পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে।
আবহাওয়াবিদ জানান, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে হালকা অথবা গুটিগুটি বৃষ্টি হতে পারে।
বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। ২৬ ডিসেম্বর ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।
পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এছাড়া সারা দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁিড়গুঁিড় বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্তদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘণ কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪০ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























