
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: (২ দিন) বৃষ্টি/বজ্র বৃষ্টির প্রবনতা সামান্য হ্রাস পেতে পারে এর পরের ৫ দিন ৮ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা দপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আবহাওয়ার পূর্বাভাসে জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১৫) কি.মি. ঘন্টায় বাতাস বইতে পারে। সেইসাথে আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৩৭ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ঃ ভোর ০৫ টা ৩১ মিনিটে।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টি/বজ্র বৃষ্টির প্রবনতা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টি/বজ্র বৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সংক্ষিপ্তাসারে সিনপটিক অবস্থা বলা হয়েছে, মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























