নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনাভাইরাস মহামারী এবং ইউক্রেইন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি দেখা দেয়। সম্প্রতি দেশের বাজারেও কয়েকগুণ বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এসময়ে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরশন বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল বুধবার (১৬ মার্চ) থেকে ঢাকার বেশ কয়েকটি স্থানে টিসিবির পণ্য কেনা যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিসিবির পণ্য বিক্রয়ের বেশ কয়েকটি স্থানে রয়েছে। সেসব স্থানের মধ্যে রয়েছে:-

জমায়েতুছ সাহাবা রোড ১১ সেক্টর ৯ উত্তরা ঢাকা

২ নং নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এর সামনে ১২/১ রোড নাম্বার ৪ পল্লবী, মিরপুর

সেকশন ১১ ব্লক সি এভিনিউ ৫ বটতলা মিরপুর

শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের গেটে ব্লক-সি মিরপুর

বাউনিয়াবাধ বাজার মাঠ সেকশন ১১ মিরপুর

চলন্তিকা মোড় সেকশন ৭ পল্লবী মিরপুর

রূপনগর আবাসিক এলাকা রোড ২৩ এর মাথায় রুপনগর মিরপুর

ঈদগা মাঠের সামনে চিড়িয়াখানা রোড মিরপুর

গোলারটেক মাঠ

বুদ্ধিজীবী শহীদ মিনার মেনগেট

কল্যাণপুর পোড়া বস্তি

১২ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন শিকদারের অফিস

মধ্য মনিপুর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সম্মুখে পূর্ব শেওড়াপাড়া মাছ খান মসজিদের পিছনেসহ বেশকিছু জায়গায় টিসিবি পণ্য বিক্রি হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিন্মোক্ত জায়গায় টিসিবি পণ্য বিক্রি হবে:-

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রিতে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড। ঢাকা সিটি করপোরেশনের বাইরের অঞ্চল দিয়ে এ কার্যক্রম (১ম পর্ব) শুরু হবে।

পড়তে পারেন: রমজানের আগেই ৪ পণ্যের দাম বাড়াচ্ছে টিসিবি

এ বিষ‌য়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে ব‌লেন, আগামী ২০ মার্চ ‌থে‌কে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঢাকা সি‌টি‌র বাইরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের প্রথম পর্ব শুরু হ‌বে। ফ্যামিলি কার্ড জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্র‌তি‌নি‌ধি ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলররা দি‌চ্ছেন।

টি‌সি‌বি সূ‌ত্রে জানা গে‌ছে, ভ্রাম্যমান ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এগ্রিকেয়ার/এমএইচ