কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম : গত কয়েকদিনের মতো আগামীকালও তাপমাত্রা বাড়তি থাকবে। দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। জেনে নিন আগামীকাল যেসব অঞ্চলে তাপপ্রবাহ।

আজ সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এসব এলাকায় গড়ে ৩৭ থেকে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অবশ্য ৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল জেলাটিতে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।। আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হচ্ছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আগামীকালও কিছু এলাকায় দাবদাহ বয়ে যাবে।

ঢাকায় আজ বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬- ১২ কিলোমিটার। আর সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ২৭ শতাংশ। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়াতে দেখা যাচ্ছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

সিনপটিক অবস্থায় : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৭ মিনিটে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল যেসব অঞ্চলে তাপপ্রবাহ শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এগ্রিকেয়ার/এমএইচ