
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৬ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২২ জুন ২০২১) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ.কে. এম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, আগামী দুই দিন দেশের বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবনতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ অঞ্চলে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলা ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৬৪ মিলিমিটার।
আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১৩ মিনিটে।
এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ২৫ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে.।
সিনপটিক অবস্থা : মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এগ্রিকেয়ার/এমএএইচ
























