
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববার (২২ মে) সন্ধ্যা ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন জানিয়েছেন, যশোর, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পড়তে পারেন: জনপ্রিয় হয়ে উঠছে ‘বারোমাসি তরমুজ’, বিঘায় ফলন ৮ টন
গত ২৪ ঘন্টায় চাঁদপুর ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশাল, ভোলা ও চট্টগ্রামে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলা ২৬ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ এবং সর্বনিম্ম তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে এবং আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. যা অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার বেগে বাড়তে পারে।
সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৮ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























