ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আজ বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ইং, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। ‘আজকের আবহাওয়ার খবর’-এ আপনি ঢাকা ও সারা দেশের বর্তমান আবহাওয়া, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানতে পারবেন।

আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃষ্টিপাত: খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার খবর

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছী, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মোন্থা” আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দূর্বল হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সামুদ্রিক সতর্কবার্তা:  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল (২৯ অক্টোবর ২০২৫) পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তা: দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি।

গত ২৪ ঘন্টার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা:

সব্বোর্চ তাপমাত্রা: চাঁদপুর – ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিন্ম তাপমাত্রা: বদলগাছী – ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):

আজকের সূর্যোদয় ভোর ৬:০২ মিনিটে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:২২ মিনিটে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য