ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আজ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দৈনিক আপডেট, ‘আজকের আবহাওয়ার খবর’-এ আপনি ঢাকা ও সারা দেশের বর্তমান আবহাওয়া, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানতে পারবেন।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা প্রশমিত হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তাপপ্রবাহ: রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা প্রশমিত হতে পারে।

বৃষ্টিপাত: ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার খবর

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার অদুরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সামুদ্রিক সতর্কবার্তা: উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদুরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্যবঙ্গোপসাগর অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর, পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তা: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর, পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা:

সব্বোর্চ তাপমাত্রা: সৈয়দপুর – ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিন্ম তাপমাত্রা: বান্দরবান – ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):

আজকের সূর্যোদয় ভোর ৫:৪৮ মিনিটে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:৫০ মিনিটে।

তথ্য-বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর