
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২ দিন রাজশাহীসহ ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এরমধ্যে আজ বৃহস্পতিবার কয়েক অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই ২০২১) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো: আবুল কালাম মল্লিক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহওয়াবিদ জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা পরিবর্তন হতে পারে। আর আজ থেকে ৩ দিনের বৃষ্টির প্রবনতা হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছেে ঈশ্বরদীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ২৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ২২১৬ মিলিমিটার।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১৫ মিনিটে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে।
সিনপটিক অবস্থা : মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এগ্রিকেয়ার/এমএএইচ
























