নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সোমবার (৩১ মে ২০২১) সারাদেশের কয়েক বিভাগে দমকা ঝোড়োহাওয়াসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর , ঢাকা, খুলনা, চট্টগ্রাম,  বরিশাল ও সিলেট বিভাগের  অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। । এছাড়াও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনের (৭২) ঘন্টার মধ্যে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ৬ টা ৪১ মিনিট এবং সূর‌্যদয় ভোর ৫ টা ১১ মিনিট। সেইসাথে ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে  ঘন্টায় ৮-১২ কিলোমিটার। দমকায় ৩০-৪০ কিলোমিটার।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মাইজদীকোর্ট ও ফেনী ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকায় ২৫ মিলিমিটার। এছাড়াও ফরিদুপরে ১৫ ও টাঙ্গাইলে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ কয়েক বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ