নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের ৮ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং  ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়  হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেিই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রাঃ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুর ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুন্ডু, টেকনাফ, কুতুবদিয়া ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় সৈয়দপুর ৮৩ মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলা ২৪৫ মিলিমিটার।

আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ২৭ মিনিটে। সারাদেশে দিনের ও  রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) সকাল ০৬ টা ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৩%।

সিপনিক অবস্থা: মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

এগ্রিকেয়ার/এমএইচ