নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা-গঙ্গা নদীর পানি বাড়ছে। যা আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া দেশের কয়েক বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে জানান, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের সিলেট, সুনামগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এবং নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।

অন্যদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মোহম্মদ আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: জমজমাট রাজশাহীর পশুর হাট, জিতেও হেরে গেলো খামারিরা

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল নেত্রকোনা, রাঙ্গামাটি ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেঁপুপাড়া ২১ মিলিমিটার।

আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৬ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ