নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের কয়েক অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালে সম্ভাবনা রয়েছে। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।

তাপমাত্র্রার তারতম্য তেমন হবে না। তবে, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি আসতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল রাজারহাট ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাট ৯০ মিলিমিটার।

পড়তে পারেন: শ্রাবন মাসে কি কি সবজি চাষ করবেন, জানুন বিস্তারিত

আজ রোববার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ %। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৩ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২৮ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ