ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি কর্মকর্তাদের আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’র উপর কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রশিক্ষণ বিভাগ কর্তৃক দুই-মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হলো। এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষি কর্মকর্তাদের সনদ দেয়া হয়।

অনুষ্ঠানে ব্রির মহাপরিচালকের ড. শাহজাহান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ম্প্রসারণের মহাপরিচালক অমিতাভ দাস, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারন পরিচর্যা) ড. মো: আনছার আলী, কৃষি ম্প্রসারণের পরিচালক (প্রশিক্ষণ উং) নিত্য রঞ্জন বিশ্বাস।

বক্তব্য প্রদান করেন ব্রির প্রশিক্ষণ বিভাগের প্রধান ড. মো: ইসলাম উদ্দিন মোল্লা। উপস্থাপনা করেন ব্রির প্রশিক্ষণ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শাহাদত হোসেন। ছবি: ব্রি’র ফটোগ্রাফার মাসুম রানা।