নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এক নজরে আজ শনিবারের (৭ মার্চ) সব ধরণের ডিমের বাজার দর।

বয়লার লাল ডিম

বাজারে লাল ডিমের চাহিদা বরাবরের মতোই বেশি। আজ পাইকারি বাজারে প্রতি ১০০ পিস লাল ডিম বিক্রি হচ্ছে ৬৯০ থেকে ৭০০ টাকায়। অন্যদিকে খুচরা বাজারে সাধারণ ক্রেতাদের প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা।

বয়লার সাদা ডিম

লাল ডিমের তুলনায় সাদা ডিমের দাম কিছুটা কম। পাইকারি বাজারে প্রতি ১০০ পিস সাদা ডিমের দাম ৫৯০ থেকে ৬১০ টাকা। খুচরা বাজারে এই ডিম প্রতি ডজন ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

হাঁসের ডিম

বড় আকৃতির হাঁসের ডিম পাইকারি দরে প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। তবে ছোট আকৃতির ডিমের ক্ষেত্রে পাইকারি দর ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে। খুচরা বাজারে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।