
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টির পানিতে ডুবছে দেশের বৃহত্তর সিলেট-সুনামগঞ্জ অঞ্চল। এবার আরেক জেলায় বন্যার অবনতির পূ্র্বাভাস দিলো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ সোমবার (২০ জুন) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এগ্রিকেয়ার২৪.কমকে এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থান সমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যমুনা, গঙ্গা, পদ্মা, ধরলা, সুরমা সহ সকল প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ভারতের মেঘালয় প্রদেশে এ ভারী বর্ষণের প্রবণতা কমে এসেছে।
পড়তে পারেন: জানা গেলো সিলেটে ভয়াবহ বন্যার ‘কারণ’
তিনি আরোও জানান, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া তিস্তা নদীর পানি সমতল বিপদসীমার কাছাকাছি অথবা উপরে অবস্থান করতে পারে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর-টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
দেশের দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এদিকে আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো: আবুল কালাম মল্লিক বলেন, আগামী ২ থেকে ৩ ভারী বৃষ্টি চলমান থাকবে। সিলেটে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।।
পড়তে পারেন: সিলেটে সাড়ে ৪ লাখ মুরগি ও ২ লাখ গরু পানির নিচে
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াস ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩% আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১১ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























