
আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বলিউডের তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার “ঐশ্বরিয়া” আম উদ্ভাবন করেছেন ভারতীয় এক কৃষক। ঐ কৃষক নিজের উদ্ভাবিত একটি আমের জাতের নামকরণ করেছেন এভাবে। যা আলোচনার জন্ম দিয়েছে।
ভারতের উত্তর প্রদেশের মালিহাবাদ এলাকার বাসিন্দা কলিম উল্লাহ খান। বয়স ৮২ বছর। কলিম উল্লাহ খান তার ১২০ বছর বয়সী আমগাছে ৩০০ ভিন্ন জাতের আম উৎপাদন করেছেন। প্রায় তিন দশক আগে উদ্ভাবিত সেগুলোর মধ্যে একটি জাতের নাম রাখেন ‘ঐশ্বরিয়া’।
পড়তে পারেন: টবে হবে আপনার পছন্দের আম, জানুন পদ্ধতি
কলিম উল্লাহ জানান, তরুণ বয়স থেকেই বিভিন্ন জাতের আম উদ্ভাবন শুরু করেন তিনি। তার উদ্ভাবিত আমগুলোর মধ্যে ঐশ্বরিয়া জাতের আমটি সেরা।
তিনি আরও জানান, আমটি দেখতে ঐশ্বরিয়ার মতোই সুন্দর। এই আমটির বাইরের আবরণ ক্রিমসন বর্ণের। এক একটি আমের ওজন এক কেজির বেশি, খেতেও বেশ মিষ্টি।
শুধু ঐশ্বরিয়া নয়, আরও অনেক তারকার নামেই আমের নামকরণ করেছেন কলিম উল্লাহ। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রমুখ।
এগ্রিকেয়ার/এমএইচ
























