তীব্র শীতে রবি ফসলের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: শীতকালে বৃষ্টি হলে মূলত মাঠে থাকা ফসলের বেশ ক্ষতি হয়ে থাকে। প্রায় সব ধরণের ফসলেই এ সময়ের বৃষ্টির প্রভাব পরার শঙ্কা রয়েছে। তাই এ সময়ের বৃষ্টিতে মাঠের ফসল সুরক্ষায় বিশেষ পরামর্শ গুলো মেনে চলতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের পক্ষ থেকে বিশেষ পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মধ্যমেয়াদি পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল (শনিবার) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে নিচের পরামর্শগুলো মেনে চলতে হবে।

অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য ডাল জাতীয় এবং মাঠে থাকা অন্যান্য ফসলের জমির চারপাশে নিষ্কাশন নালা তৈরি করতে হবে। আলুর জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করতে হবে। নাবী ধ্বসা রোগ থেকে রক্ষার জন্য মাঠ পর্যবেক্ষণ করতে হবে। কুয়াশাময় আবহাওয়া দীর্ঘায়িত হলে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে গমের ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। যদি রোগের লক্ষণ দেখা যায় বৃষ্টিপাতের পর অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। বোরো ধানের জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে নিষ্কাশন করতে হবে। আজ ও কাল (৫ ফেব্রুয়ারি) বালাইনাশক দেয়া বন্ধ রাখতে হবে।

মাঠে থাকা পরিপক্ক ফল সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখতে হবে। গবাদিপশুকে শুকনো পরিষ্কার জায়গায় রাখতে হবে। নিউমোনিয়া থেকে সুরক্ষায় সকালে ও সন্ধ্যায় দুগ্ধবতী গাভী ও বাছুরকে বস্তা দিয়ে জড়িয়ে রাখতে হবে।

আরও পড়ুন: সর্বোচ্চ বৃষ্টি সিরাজগঞ্জে, আজও একাধিক স্থানে ঝড়োহাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন নিয়ে বিশেষ এসব পরামর্শ দিয়েছেন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খান।

প্রিয় কৃষক ভাইয়েরা এ সময়ের বৃষ্টিতে মাঠের ফসল সুরক্ষায় বিশেষ পরামর্শ গুলোর বাইরে আপনাদের কোনো বিষয়ে পরামর্শ দরকার হলে আমাদের জানাতে পারেন। আপনাদের সমস্যার কথা আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে [email protected] জানাতে পারেন। আমরা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ এর সাথে আলাপ করে দ্রুত সঠিক পরামর্শটি জানিয়ে দিবো।