
মো: হারিছ, এগ্রিকেয়ার২৪.কম: সিলেটের কানাইঘাট উপজেলায় নতুন কৃষি অফিসার হিসাবে যোগদান করেছেন কৃষিবিদ মো:এমদাদুল হক। এর আগে কৃষিবিদ মো:এমদাদুল হক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
আজ রোববার (২৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসে যোগদান করেন। এ সময় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নবাগত উপজেলা কৃষি অফিসার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী, উপ সহকারি কৃষি কর্মকর্তা মাহবুব আহমেদ চৌ:, মো:আবুল হারিছ, কবির আহমদ, ফয়ছল আহমদ, আলঙ্গীর হোসেন,আজাদ মিয়া, অফিস সহকারি রেজাউল ইসলাম প্রমুখ।
এগ্রিকেয়ার/এমএইচ
























