নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে কয়েক অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবারের (১১ জুন ) আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়  রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: ষাঢ় মাসে চাষ করুন বিনাচিনাবাদাম-৭, ফলন আড়াই টন

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাট ৭২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও খুলনা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুর ২১ দশমিক ৫ মিলিমিটার। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়েছে ০৪ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৭০ শতাংশ। সূর্যাস্ত ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ