নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে দপ্তরটি।

আজ বুধবারের (১৩ জুলাই) আবহাওয়ার পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান জানান, উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পড়তে পারেন: জেলের জালে ধরা পড়লো ৩২ কেজি বাঘাইড়

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের সক্রিয় রয়েছে।
পূর্বাভাস: বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা

হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ১৮ মিলিমিটার।

গহমকাল সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৯৯ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ