
ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: খিরা বাংলাদেশসহ বিশ্বে একটি জনপ্রিয় সবজি ফসল। এটি সালাদ ও সবজি হিসেবে বেশি খাওয়া হয়। বাংলাদেশে খিরার চাহিদা প্রচুর। এই ফসলের বিভিন্ন রোগ হয়ে থাকে। এ পর্বে খিরার পাতা কোঁকড়ানো রোগের সমাধান জানব:-
রোগের নামঃ
খিরার পাতা কোঁকড়ানো রোগ
লক্ষণঃ
১। এটি একটি ভাইরাস জনিত রোগ। ২। সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায় । ৩। আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় । ৪। পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয়, কুঁচকে যায় । ৫। বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় । ৬। অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ।
ব্যবস্থাপনাঃ
১। আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা । ২। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা । ৩। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা । ৪। ভাইরাসের বাহক পোকা দমনেহার জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা) ।
সাবধানতাঃ
একই জমিতে বার বার কুমড়া জাতীয় সবজি চাষ করবেন না।
করনীয়ঃ
১। প্রথম বার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন। ২। সুষম সার ব্যবহার করা।
খিরার পাতা কোঁকড়ানো রোগের সমাধান কৃষি বাতায়ন থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























