আবহাওয়ার পূর্বাভাসে আরোও জানিয়েছে, দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত বছরের তুলনায় এবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কমে গেলেও দিনভর ঝলমলে রোদ থাকায় দিনের বেলা শীত কম অনুভূত হচ্ছে। দিনভর রোদ থাকায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে।

সিনপটিক অবস্থা উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩৯ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) ঃ সামান্য পরিবর্তন হতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ