
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীতে লাগামহীন সবজির বাজারে অস্থিরতা বাড়াচ্ছে কাঁচা মরিচ। বাজার ভেদে কাঁচা মরিচ কিনতে গুণতে হচ্ছে কেজিতে চারশ’ টাকার বেশি। বাজারে ৮০ টাকার ওপরে বেশির ভাগ সবজি। তবে শতক ছাড়িয়েছে বেশকয়েকটির। বিক্রেতাদের দাবি পূজা ও বৃষ্টির কারণে সরবরাহ বন্ধ হওয়ায় বেড়েছে সবজির দাম। অপরদিকে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও মুরগি।
রোববার রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, সেনপাড়া, শ্যাওড়াপাড়া, মালিবাগ ও টাউনহল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচের ৪০০ থেকে ৪২০ টাকা, গোল বেগুন ২২০ টাকা, শিম ১৬০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, মূলা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, টমেটো ১৬০ টাকা, বরবটি ১২০ টাকা ও পেঁয়াজ ৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
শাকের মধ্যে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০-৫০ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁইশাক ৫০-৬০ টাকা এবং ডাটা শাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া কচুরমুখী ৬০ থেকে ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ১৬০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর মিষ্টি কুমড়ার দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা প্রতি কেজি ১৫০ টাকা ও লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা।
বেড়েছে মুরগির দাম
বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। আর প্রতিকেজি সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা কেজি দরে। আর প্রতি ডজন লাল ফার্মের ডিম ১৪০ টাকা, সাদা ডিম ১৩৫ টাকা এবং হাঁসের ডিম ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর মাংস কেজিপ্রতি ৭২০-৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০-৪০০ টাকা এবং খাসির মাংস ১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের দাম চড়া
বাজারে মাছের দাম রয়েছে আগের মতোই চড়া। প্রতিকেজি বোয়াল ৭৫০-৯০০ টাকা, কোরাল ৮০০-৮৫০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, পাঙ্গাশ ২০০ টাকা এবং পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাষের ট্যাংরা ৭৫০-৮০০, কাঁচকি ৬৫০-৭০০ এবং মলা ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আলু-পেঁয়াজের বাজার স্থিতিশীল
আজ আকার ও মানভেদে ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। এর মধ্যে ছোট পেঁয়াজ ৬৫ টাকা ও বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। দেশি পেঁয়াজ ৭০-৮০ টাকা, লাল আলু ২৫ টাকা, সাদা আলু ২০ টাকা, বগুড়ার আলু ৩৫-৪০ টাকা, দেশি রসুন ১০০ টাকা, চায়না রসুন ১৪০-১৬০ টাকা, চায়না আদা ১৮০ টাকা, ভারতীয় আদা মানভেদে ১৬০-১৮০ দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার
বাজারে প্রতিকেজি নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৬ টাকা, মোটা পায়জাম ও স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা, মিনিকেট চাল ৭৮ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
























