
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি জুলাই মাসের শেষের দিকে আবারও বড় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
আজিজুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরের রংপুর, উত্তর-পূর্বাঞ্চলের সিলেটসহ বিভিন্ন স্থানে আবারও বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে চলতি মাসে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
তিনি আরোও বলেন, জুলাই মাসের প্রথমার্ধে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। জুলাইয়ের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পড়তে পারেন: হামার ভুঁইষের দাম কহেনা, ক্রেতাই নাই জি!
এছাড়া আজ সকালে আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায়; রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতলে বৃষ্টি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের সিলেট, সুনামগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।
পড়তে পারেন: জমজমাট রাজশাহীর পশুর হাট, জিতেও হেরে গেলো খামারিরা
সিনটপিক অবস্থায় জানায়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড, হাতিয়া, রাঙ্গামাটি ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে স্বন্দীপ ৬৭ মিলিমিটার।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৬ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























