নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম:  জেনে নিন আগামী ২৪ ঘন্টার সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস। আজ বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।

অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছুজায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

তিনি আরও জানান, মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ঃ ভোর ০৫ টা ৫৩ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) ঃ সামান্য পারবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা  উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলা, টাঙ্গাইল ৩৪.৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা যশোর ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির যে কোনো বিষয়ে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।

এগ্রিকেয়ার/এমএইচ