নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি আরও জানান, ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে
পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪%।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৪ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ