
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























