জৈবিক বালাই ব্যবস্থাপনায় কুমড়া

ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: জৈবিক বালাই ব্যবস্থাপনায় কুমড়া ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর কুমড়া ফসলের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মিষ্টি কুমড়া ফসলের মাঠ দিবসটি ভাওয়ালগড় ইউনিয়ন এর বানিয়ারচালা ব্লকের  পাটপাচা গ্রামে অনুষ্ঠিন হয়।

অনুষ্ঠানে সদর উপজলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।