
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: টাঙ্গাইল সদর উপজেলার কৃষক এসোসিয়েশনের সদস্যদের মাঝে বীজ বিতরণ।
মঙ্গলবার (৭ অক্টোবর)টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ কৃষক উন্নয়ন এসোসিয়েশনের কার্যালয়ে ও বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী শিমুলতলা কৃষক উন্নয়ন এসোসিয়েশনের কার্যালয়ে বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএস এর উদ্যোগে জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় গঠিত কৃষক এসোসিয়েশনের সদস্যদের মাঝে বীজ বিতরন করা হয়।
বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোছাঃ ইসমত আরা। বিশেষ অতিথি ছিলেন সেডিপ প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী, টাঙ্গাইল সদর উপজেলা মগডা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলীম,টাঙ্গাইল সদর উপজেলার বাংলা-জার্মান সম্প্রীতি এমএফপি ম্যানেজার মোঃ এরশাদুন্নবী।

এসময় প্রোগ্রাম অফিসার ইন্সটিটিউশন বিল্ডিং মোঃ সুরুজ মিয়া ,এস ডব্লিও বিজিএস মোঃশফিকুল ইসলাম উপস্হিত ছিলেন। চৌধুরী মালঞ্চ ও শিমুলতলা কৃষক উন্নয়ন এসোসিয়েশনের মোট ৬৯ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়।কৃষি কর্মকর্তা মহোদয়গণ বিতরণকৃত বীজের বীজতলা তৈরি থেকে ফসল সংগ্রহ পর্যন্ত ধারাবাহিক প্রক্রিয়ায় কৃষকদের পরামর্শ প্রদান করেন।
সেডিপ প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী বলেন ,টাঙ্গাইল সদর উপজেলায় তিনটি কৃষক এসোসিয়েশনের আওতায় মোট ৯৯জন কৃষককে পর্যায়ক্রমে বীজ বিতরণ করা হবে।
























