Oplus_131072

জেলার বিভিন্ন উপজেলায় মৌসুমের শুরু থেকে বৃষ্টি না থাকায় প্রচণ্ড খরায় পুড়ছে রবি ফসলের ক্ষেত। অতিরিক্ত তাপদাহের কারনে শুকিয়ে যাচ্ছে বাদাম, মরিচ, মুগডালসহ শত শত হেক্টর রবি ফসলের ক্ষেত। অনাবৃষ্টি ও তাপদাহ যেন কেড়ে নিয়েছে এখানকার কৃষকের মুখের হাসি।

চরফ্যাশন  উপজেলা কৃষি অফিস বলছে, চলতি রবি মৌসুমে উপজেলার ১৭টি ইউনিয়নে ৩৪ হাজার ৯৩৯ হেক্টর জমিতে নানা জাতের রবি ফসল আবাদ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৮৮৫ হেক্টরে মুগ ডাল, ১৫০হেক্টরে মরিচ, ১হাজার ৬০ হেক্টরে ফেলন ডাল, ৫০ হেক্টরে মসুর ডাল, ১০ হেক্টরে ছোলা ডাল, চিনা বাদাম ১৩শ ৫০ হেক্টর চাষ হয়েছে।

Oplus_131072

রসুলপুর  গ্রামের কৃষক রহমান বলেন, ‘১৮ শতাংশ জমিতে বাদাম  চাষ করেছিলো। কিন্তু বৃষ্টির অভাবে তা ঝলসে গেছে। পানির অভাবে গাছ থেকে ফলন বের হচ্ছে না। এভাবে চলতে থাকলে যে টাকা ক্ষেতে খাটিয়েছি তা উঠবে কিনা সন্দেহে আছি।’

 কৃষক বলেন, ‘রোদের তাপে রবি ফসলের ক্ষেত ঝলসে গেছে এবং মাটি চৌচির হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। জানিনা কপালে কি আছে। ভাইরাসের সংক্রমণের কারনে ফেলন ডালের পাতা গুলোও নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা কর্মকর্তা বলেন,   বৃষ্টি না হওয়ার কারনে প্রচণ্ড তাপদাহে মাটির নিচে জমা পানি শুকিয়ে যাওয়ার কারনে এমনটি হয়েছে।  তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই। এখনো সময় আছে, যদি বৃষ্টি হয় তাহলে গাছ গুলো প্রাণ ফিরে পাবে।ফলে পর্যাপ্ত ফসলও পাবে কৃষকরা।