ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম ব্র্যান্ড আনোয়ার শীট প্রতিষ্ঠার শুরু থেকেই আরাম দায়ক ও মজবুত গৃহ নির্মাণের পাশাপাশি অসহায় ও দুর্যোগ কবলিত মানুষের পুনর্বাসনে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ত্রাণ গুদামে অনুষ্ঠিত হলো দুর্যোগ ব্যবস্থাপনায় আনোয়ার সিমেন্ট শীট হস্তান্তর।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. এনামুর রহমান এমপি, প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে আনোয়ার সিমেন্ট শীট হস্তান্তর করেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর. হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার এ. কে. এম. জাবেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুর রহমান।