
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ১৯ অঞ্চলে (৪৫-৬০) কি. মি ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের তিন বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে।
আজ শনিবার (৪ জুন) পুর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পড়তে পারেন: নতুন ফসল চিয়ার কেজি ৫’শ টাকা, ভাগ্য বদলাচ্ছে কৃষকের!
আজ সকাল ৯ টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম , ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ; বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে, ১৩৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পড়তে পারেন: দেশে এবার ভোজ্য তেলের যোগান দিতে নতুন ফসল ‘সাউ পেরিলা-১’
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮৭ শতাংশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ৩৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বগুড়া ও ময়মনসিংহ ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ টেকনাফ ১৩৭ মি.মি.।
আজ সূর্যাস্ত ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























