আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ৭২ ঘন্টা (৩ তিন) দেশের ৬ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেইসাথে এসব অঞ্চলের উপর দিয়ে শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৮ জানুয়ারি ২০২১) সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮.০৬ ডিগ্রী সেলসিয়াস।

অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ০৮ দশমিক ০৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।

শৈত্য প্রবাহ: দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সোমবার (১৮ জানুয়ারি, ২০২১) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৪%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

দেশের ৬ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ