
জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় সদর উপজেলার ৪০ জন মৎস্যজীবী পরিবারের মাঝে ১৬০টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এসব ছাগল বিতরণ করেন সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
সোমবার (২০ জুন) উপজেলা চত্বরে ২০২১-২২ আর্থিক সালে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এসব ছাগল বিতরণ করা হয়।
পড়তে পারেন: নওগাঁয় তিন মুখ ও দুই মাথাযুক্ত ছাগলের জন্ম
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাদের আয় রোজগার থাকে না। প্রধানমন্ত্রী তাদের কথা চিন্তা করে বিকল্প আয়ের জন্য এসব ছাগল দিচ্ছেন। যাতে করে ছাগলগুলো পালন করে তারা যেন আয় বাড়াতে পারে। পর্যায়ক্রমে সকল মৎসজীবীকে এসব ছাগল দেওয়া হবে।
এগ্রিকেয়ার/এমএইচ
























