
নিজস্ব প্রতিবেদক, এ্রগ্রিকেয়ার২৪.কম: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রএবং তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে তা গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে, নতুন আরেকটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রএবং তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, আগামী ৪৮ ঘন্টা ২ দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সকল সমুদ্রবন্দর সমূহকে দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়- ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফ দেশের সর্বোচ্চ ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২০ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও থাকতে পারে হালকা কুয়াশা। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























