
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গত দুদিন সাগরে ৩ নাম্বার সতর্কতা সংকেত দিলেও তা গতকাল রাতে নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এ সতর্কবার্তায় এসব তথ্য দেওয়া হয়েছে।
সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বেশি বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টি কমতে পারে।
এই আবহাওয়াবিদ আরো বলেন, সাগরে দেওয়া ৩ নাম্বার সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। অবশ্য আবহাওয়া অনেক ভালো।
পড়তে পারেন: সোনালী মুরগির নামে আমরা কি খাচ্ছি!
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার দেশের আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূপীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। গতকাল সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪১ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫২ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিন বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























