পুষ্টি ও স্বাস্থ্য বার্তা, এগ্রিকেয়ার২৪.কম: বলা হয়ে থাকে নারিকেল এর এমন কোন অংশ নাই যে যা ব্যবহারের উপযোগী নয়। নারিকেলের সবচেয়ে বড় গুণ হলো সব কিছু ব্যবহার করা যায়। শুধু ব্যবহারই নয় এর অন্যতম ঔষধি গুণ রয়েছে।

নানা রোগে নারিকেল বা ডাবের বিভিন্ন অংশ কার্যকরী ভূমিকা ও অবদান রাখে। বিভিন্ন রোগের নিরাময়ে নারিকেল অন্যতম এক বড় পণ্য। আসুন জেনে নেয়া যাক ফলটির ওষধি গুণাগুন।

ওষুধ হিসেবে যেসব অংশ ব্যবহার করা হয় সেগুলো হলো নারিকেলের ফুল, ঝুনা, নারিকেল, ডাব, কঁচি, শিকড়।

অজীর্ণ রোগে ঝুনা নারিকেল বাটা, কৃমি রোগে ডাবের পানি, কোষ্ঠ কাঠিন্যে নারিকেলের পানি উপকারি। পিত্তনাশক ও দাদ নিরাময়ে ভূমিকা রাখে। ফলের মালা/আইচা পুড়িয়ে পাথরবাটি চাপা দিয়ে পাথরের গায়ে যে গাম/কাই হয় তা দাদের মহৌষধ।