নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে চার ডিম ও মুরগী ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ আগস্ট) শেষ বেলায় পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পড়তে পারেন: ডিম-মুরগিতে ১০ টাকা বেশি নেওয়ায় জরিমানা ১৪ হাজার

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার উপ-পরিচালক মো. সেলিম। এসময় স্থানীয় পুলিশ উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক মো. সেলিম জানান, গলাচিপা পৌর শহরের ডিম ব্যবসায়ী শ্যামল সাহাকে ১০ হাজার টাকা, যতিন সাহাকে ছয় হাজার টাকা, সিকদার পোল্ট্রি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা, নয়ন পোল্ট্রি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পড়তে পারেন: ডিম মুরগিতে বাজার থেকে লোপাট ৫২০ কোটি

এগ্রিকেয়ার/এমএইচ