
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে যায় রাস্তা-ঘাট, বাড়ি, ভবন। এ ভয়াবহ বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।পাকিস্তানে ভয়াবহ বন্যায় ২৩ জনের প্রাণহানি বিষয় নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ডন পত্রিকা।
শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা।
করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেমন বলেন, ‘অন্তত ২৩ জন মারা গেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে। যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে।
























